শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা নিয়ন্ত্রণেঃ বড়দিনে বিশ্বের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা নিয়ন্ত্রণেঃ বড়দিনে বিশ্বের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ
১০৭২ বার পঠিত
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা নিয়ন্ত্রণেঃ বড়দিনে বিশ্বের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিনকে সামনে রেখে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আবার কঠোর বিধিনিষেধের দিকে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।  ইউরোপের বিভিন্ন দেশ নতুন করে এই বিধিনিষেধ আরোপ করছে। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার দ্বিতীয় দফা ঢেউ আগের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞানীদের সতর্কবাণীর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার নতুন সংক্রমণের লাগাম টেনে ধরার চেষ্টায় বিধিনিষেধ শিথিল করার পরিবর্তে এটি আরও কড়াকড়ি করার ঘোষণা দিয়েছেন। বড়দিনের উৎসব উদ্‌যাপন ও লোকজনের মেলামেশার ক্ষেত্রে নিয়মকানুন কঠোরভাবে মানতে বলেছেন তিনি। স্কটল্যান্ড ও ওয়েলসের নেতারাও নানা পদক্ষেপ নিচ্ছেন। একই পথে হাঁটছে অস্ট্রেলিয়া, ইতালি, কানাডাসহ অন্যান্য দেশ।

কোভিড-১৯–এর যে নতুন রূপ দেখা যাচ্ছে, তাতে এটি ছড়িয়ে পড়তে পারে আগের চেয়ে দ্রুত গতিতে। ঠিক এই মুহূর্তে ভাইরাসটি খুবই দ্রুত ছড়াচ্ছে।
অধ্যাপক ক্রিস হুইটি, ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা
ইউরোপে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি যুক্তরাজ্যে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৬৭ হাজারের বেশি লোক। বড়দিন সামনে রেখে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে লক্ষ্যে আজ রোববার প্রধানমন্ত্রী বরিস দেশকে প্রায় লকডাউন পরিস্থিতিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, লন্ডন ছাড়াও ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এসব স্থানে চার স্তরের বিধিনিষেধ কার্যকর করা হবে, যা লকডাউনের পর্যায়ে পড়বে।আজ তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে বরিস বলেন, ‘এই ভাইরাস নতুন রূপে ছড়িয়ে পড়ছে। দৃশ্যত মনে হচ্ছে, এটি আরও সহজে ছড়াচ্ছে এবং প্রথম ধাপের চেয়ে ৭০ শতাংশ বেশি মানুষকে সংক্রমিত করতে পারে।’

এর আগের দিন গতকাল ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি সতর্ক করে দেন, ‘কোভিড-১৯–এর যে নতুন রূপ দেখা যাচ্ছে, তাতে এটি ছড়িয়ে পড়তে পারে আগের চেয়ে দ্রুত গতিতে। ঠিক এই মুহূর্তে ভাইরাসটি খুবই দ্রুত ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে পরিকল্পনামাফিক বড়দিনের উৎসব আমরা উদ্‌যাপন করতে পারব না।’

সংক্রমণ আবার বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য সিডনিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধের আওতায় ঘরোয়া সমাবেশে ১০ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। বড় কোনো অনুষ্ঠানে ৩০০–এর বেশি মানুষ অংশ নিতে পারবেন না। ঝুঁকি এড়াতে লোকজনকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী জনসন বলেন, চার স্তরের বিধিনিষেধ যেসব স্থানে থাকছে, সেখানে বড়দিনের উৎসবে অবাধে মেলামেশার কোনো সুযোগ নেই। তবে অপেক্ষাকৃত কম স্তরের সতর্কতায় থাকা স্থানগুলোয় লোকজন শুধু বড়দিনে এমন মেলামেশার সুযোগ পাবেন।

এদিকে ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওনও গতকাল তাঁদের বক্তব্যে এসব স্থানে মানুষের চলাচল ও গণপরিবহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন।

সিডনিতে নতুন করে বিধিনিষেধ
সংক্রমণ আবার বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য সিডনিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। এই বিধিনিষেধের আওতায় ঘরোয়া সমাবেশে ১০ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। বড় কোনো অনুষ্ঠানে ৩০০–এর বেশি মানুষ অংশ নিতে পারবেন না। ঝুঁকি এড়াতে লোকজনকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে। দেশজুড়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত রেস্তোরাঁ, ক্যাফে, পানশালা ও ক্লাব বন্ধ থাকবে।

এ ছাড়া, নানা বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ইতালি, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্কসহ আরও কিছু দেশ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প