শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার নিয়ন্ত্রণের বাইরে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার নিয়ন্ত্রণের বাইরে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১৪৪৭ বার পঠিত
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার নিয়ন্ত্রণের বাইরে যায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে গতকাল সোমবার ডব্লিউএইচও এ কথা বলে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আগে দাবি করেছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তবে ম্যাট হ্যানককের এই দাবির ব্যাপারে ভিন্নমত পোষণ করলেন ডব্লিউএইচওর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান।

গতকাল জেনেভায় এক সংবাদ সম্মেলনে মাইকেল রায়ান বলেন, ‘এটিকে আমরা নিয়ন্ত্রণে দেখতে পেয়েছি। তাই সে অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না।’

মাইকেল রায়ান বলেন, এই ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা।

ডব্লিউএইচওর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান বলেন, ‘আমরা যা করছি, সেটাই আমাদের করে যেতে হবে। হয়তো আমাদের তা আরেকটু জোরের সঙ্গে, আরেকটু বেশি সময় ধরে করতে হবে।’

করোনার নতুন ধরন সম্পর্কে গত সপ্তাহে তথ্য দেয় যুক্তরাজ্য সরকার। গত শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এ কারণে সংক্রমণ পরিস্থিতি চিন্তিত করে তোলে যুক্তরাজ্য সরকারকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে। এ অবস্থায় ৩০টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না