শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা ভাইরাস টিকা দিলেন, মার্কিন প্রেসিডেন্ট- জো বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা ভাইরাস টিকা দিলেন, মার্কিন প্রেসিডেন্ট- জো বাইডেন
৮৯১ বার পঠিত
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাস টিকা দিলেন, মার্কিন প্রেসিডেন্ট- জো বাইডেন

---বিবিসি২৪নিউজ, খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন।

তার এই টিকা গ্রহণের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

মিস্টার বাইডেন বলেছেন যে আমেরিকানদের জন্য এটি নিরাপদ তা বোঝাতেই তিনি টিকা নিয়েছেন।

এর আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা গ্রহণ করেন।

এদিকে গত সপ্তাহে মডার্নার টিকার অনুমোদন দেয়ার পর রোববার থেকে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি দেয়া শুরু হয়েছে।

এখন পর্যন্ত পাঁচ লাখ আমেরিকান টিকা গ্রহণ করেছেন।নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস আগের তুলনায় অনেক দ্রুত ছড়াচ্ছে

“আমি এটা করছি যাতে ভ্যাকসিন নাগালে আসা মাত্র মানুষ এটি গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারে,” ডেলাওয়ারে টিকা নেয়ার সময় বলছিলেন মিস্টার বাইডেন।

“এ নিয়ে উদ্বেগের কিছু নেই”।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরু কারণে ট্রাম্প প্রশাসন “কিছুটা ধন্যবাদ পাওয়ার যোগ্য”।

এর আগে মিস্টার বাইডেনের স্ত্রী জিল বাইডেন টিকা গ্রহণ করেন।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী আগামী সপ্তাহে ভ্যাকসিনটির প্রথম ডোজ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

শপথ গ্রহণের প্রথম একশো’ দিনের মধ্যে অন্তত দশ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাইডেন টিম।

এবারের এই মহামারিতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ মারা গেছে।

ওদিকে গত ১৩ই ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন যে তিনি নিজে এখনও টিকা নেয়ার সময় নির্ধারণ করেননি, তবে যথাসময়ে তা করার দিকে তাকিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রে কে কখন টিকা পাবে
ইউএস সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি আমেরিকানদের টিকা দেয়ার বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে।

প্রথম ধাপে দুই কোটির বেশি স্বাস্থ্য কর্মী আর ৩০ লক্ষ বয়স্ক নাগরিককে টিকা দেয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি ৭৫ বছর বা এর বেশি বয়সীরা টিকা পাবেন। পাশাপাশি পোস্টাল সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, গ্রোসারি শপ, নির্মাণ, খাদ্য ও কৃষি খাতের লোকজন টিকা পাবেন। এই ধাপটি জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয় পর্যায়ে ৬৫ বছর বা এর বেশি বয়সী, বিশেষ করে যারা নানা কারণে চিকিৎসা পাচ্ছে বা ঝুঁকিতে আছে, তারা টিকা পাবেন। এমন ধরনের প্রায় ১২ কোটি মানুষ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না