শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিমান বন্ধ হচ্ছে না, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিন কোয়ারেন্টিনে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিমান বন্ধ হচ্ছে না, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিন কোয়ারেন্টিনে
১৩৭৯ বার পঠিত
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিমান বন্ধ হচ্ছে না, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরলে সাত দিন কোয়ারেন্টিনে

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যুক্তরাজ্য থেকে কোন বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইন করে, যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে।কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখুনি বন্ধ করছে না সরকার।

ব্রিটেনে একটি নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ইতিমধ্যে ৪০টির মত দেশ বিমান চলাচল বন্ধ করেছে দেশটির সঙ্গে।

এক অনুষ্ঠানে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।”স্বাস্থ্যমন্ত্রী জানান, এই পরীক্ষার পর তাদেরকে আশকোনার হজক্যাম্পে বাধ্যতামূলকভাবে সাতদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জানিয়েছে, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি বড় অংশ কোভিড সার্টিফিকেট ছাড়াই আসেন এবং এর কারণ যে পরীক্ষার জন্য সেখানে ২৫০ পাউন্ড খরচ করতে হয়।

স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন যে যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসবেন, তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

এদিকে, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার বিষয়ে এখনও সরকার কোন সিদ্ধান্ত নেয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে বলেন যে পরিস্থিতি বুঝে সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

বাংলাদেশে মার্চে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৫০১ জন রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন মোট ৭ হাজার ৩২৯ জন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প