শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান
ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরাইলি হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এ আহ্বান জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল শুক্রবার ভোররাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলয় হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এই হামলাকে ১৯৭৪ সালে পাস হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩৫০ নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, আমেরিকার ‘অবাধ’ সমর্থন ছাড়া ইসরাইলের পক্ষে এমন নির্লজ্জ হামলা চালানো সম্ভ হতো না। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবের প্রতি আমেরিকাসহ নিরাপত্তা পরিষদের আরো কিছু সদস্যদশের এই সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 