সোমবার, ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ‘ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দিবে- পররাষ্ট্রমন্ত্রী
‘ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দিবে- পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন দিবে।
সোমবার (৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ড. মোমেন বলেন, ভারত বাংলাদেশকে যথাসময়ে ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয়ে এর আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে, বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। সুতরাং, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
‘ভারতের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, সেরাম কোম্পানির সিইও যে বক্তব্য দিয়েছেন, তা ব্যক্তিগত। সেটা ভারত সরকারের কোনো পলিসি নয়।
’
ভ্যাকসিন কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে ড. মোমেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে। অতএব আশা করছি এই মাসের শেষে।
তিনি বলেন, ভ্যাকসিন আনার বিষয়টি দুই দেশের উচ্চ পর্যায় থেকে কথা হয়েছে, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ভারত থেকে ভ্যাকসিন আনার চুক্তি জিটুজি ছিল কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা আমার জানা নেই।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 