শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্ব বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে: ডব্লিউএইচওর প্রধান
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্ব বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে: ডব্লিউএইচওর প্রধান
৯৫০ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে: ডব্লিউএইচওর প্রধান

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের টিকার অসম নীতির কারণে বিশ্ব একটি ‘বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে’ বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানম গেব্রেয়াসুস গতকাল সোমবার এই সতর্কতার কথা উচ্চারণ করেন। তিনি জেনেভায় ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের একটি বৈঠকের উদ্বোধনীতে বক্তব্য দেন।

তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগে ধনী দেশগুলোর কম বয়সী ও স্বাস্থ্যবান লোকজনের টিকা পাওয়াটা মোটেই ঠিক নয়।

ডব্লিউএইচওর মহাসচিব বলেন, বিশ্বের ৪৯টি ধনী দেশে ইতিমধ্যে ৩৯ মিলিয়ন ডোজের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, একটি গরিব দেশে মাত্র ২৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। ২৫ মিলিয়ন নয়, ২৫ হাজারও নয়, মাত্র ২৫টি।

ডব্লিউএইচওর প্রধান বলেন, তাঁকে রূঢ়ভাবে বলতে হচ্ছে, বিশ্ব এক বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে। আর এই ব্যর্থতার মূল্য বিশ্বের দরিদ্রতম দেশগুলোয় জীবন ও জীবিকা দিয়ে দিতে হবে।

ধনী দেশগুলোর ‘আমিই প্রথম’ দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেন তেদরোস আধানম গেব্রেয়াসুস। তিনি বলেন, এই নীতি আত্মঘাতী হবে। কারণ, এই নীতি টিকার দাম বাড়িয়ে দেবে। টিকার মজুতকে উৎসাহিত করবে।

ডব্লিউএইচওর মহাসচিব বলেন, শেষ পর্যন্ত এসব কর্মকাণ্ড মহামারিকে কেবল দীর্ঘায়িতই করবে। এটা থামাতে বিধিনিষেধ দরকার।

করোনার টিকা প্রস্তুতকারীদেরও সমালোচনা করেন তেদরোস আধানম গেব্রেয়াসুস। তাঁর এই সমালোচনার কারণ প্রতিষ্ঠানগুলো বৈশ্বিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টিকার তথ্য ডব্লিউএইচওকে না দিয়ে ধনী দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাকে দিচ্ছে।

বিশ্বজুড়ে করোনার টিকার ন্যায্য প্রাপ্তির অঙ্গীকার এখন গুরুতর ঝুঁকিতে পড়েছে বলে উল্লেখ করেন ডব্লিউএইচওর প্রধান। করোনার টিকা বণ্টনের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতির ডাক দেন তিনি।

ডব্লিউএইচওর তত্ত্বাবধানে কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী মাসে টিকার সরবরাহ শুরু হতে পারে। বিশ্বের ১৮০টির বেশি দেশ কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়েছে।

কোভ্যাক্সের উদ্দেশ্য হলো অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য ২০২১ সালের মধ্যে ২০০ কোটি টিকার ডোজ নিশ্চিত করা।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা অনুমোদন পেয়েছে। জোরেশোরে এসব দেশে টিকা দেওয়া হচ্ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের সঙ্গে বলছে, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের টিকা পায়নি। সংস্থাটি বারবারর টিকার ন্যায্য বণ্টনের আহ্বান জানাচ্ছে



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প