শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | সর্বশেষ সংবাদ » সরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর জানাজায় মানুষের ঢল
প্রথম পাতা » প্রিয়দেশ | সর্বশেষ সংবাদ » সরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর জানাজায় মানুষের ঢল
২০৪৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর জানাজায় মানুষের ঢল

---বিবিসি২৪নিউজ, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম(৮৫) এর জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ২১জানুয়ারী বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন , উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বিবিসি টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক এমডি জালাল মিয়া, সহ সরাইল উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ । সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে একদল চৌকুষ পুলিশ গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানান। পরে জানাযার নামায অনুষ্ঠিত হয়। সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব শেখ আমান উল্লাহ জানাযায় ইমামতি করেন। আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এম এফ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মোসন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পরিবারের পক্ষ থেকে মরহুমের মেজ ছেলে এডভোকেট হুমায়ুন মোর্শেদ প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এলাকার ধর্মপ্রাণ হাজারো মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি আইরল কাটানিশার এলাকায় লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ২মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আজ বৃহস্পতিবার (২১জানুয়ারী) সকাল ১০টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারনে শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল কাটানিশার এলাকার এই সূর্য সন্তান সরাইল উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হিসেবে হাপাঁনিয়া তিতাস ক্যাম্পের চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মহান জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২ বার নির্বাচনে প্রতিদ্বতা করে ছিলেন। সরাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের কাছে তিনি হালিম ভাই হিসেবে সুপরিচিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় নিজস্ব বাড়ি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও শারীরিকভাবে অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত দলীয় রাজনীতির টানে তিনি সকাল থেকে রাত অবদি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সরাইলে বিচরণ করেন তবে অসুস্থতাজনিত কারনে রাজনৈতিক অঙ্গন ছেড়ে নিজ বাসায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সরাইলের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা