শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে টিকা দেয়া শুরু, প্রথম নেবেন কুর্মিটোলার নার্স
বাংলাদেশে টিকা দেয়া শুরু, প্রথম নেবেন কুর্মিটোলার নার্স
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে দিয়ে শুরু হবে দেশে করোনার টিকাদান কর্মসূচি। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে কিডনি হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সামনে একথা জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
সচিব বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে বুধবার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে টিকার ট্রায়াল শুরু হবে।
ভারত থেকে উপহার হিসাবে পাওয়া সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা গত বৃহস্পতিবার বাংলাদেশে আসে। এছাড়া বাংলাদেশ সরকার সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে। এই চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানিয়েছিলেন, টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 