বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরাকে মার্কিন সেনাবহরে বোমা হামলা
ইরাকে মার্কিন সেনাবহরে বোমা হামলা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ওপর আবারো হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহাউদ্দিন প্রদেশের সামারা শহরে মার্কিন সেনাদের একটি বহরের ওপর গতকাল (মঙ্গলবার) ওই হামলা হয়।
ইরাকের গণমাধ্যম জানিয়েছে, সামারা শহরের কাছে বোমার সাহায্যে মার্কিন সেনাবহরে হামলা চালানো হয় তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষয়তির কোনো তথ্য জানায় নি ইরাকি গণমাধ্যম।
এর একদিন আগে জিকার প্রদেশের নাসিরিয়া শহরে মার্কিন একটি রসদবাহী বহরে বোমা হামলা হয়। তার আগে, অল্প কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে।
গত বছরের ৩ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসেক মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। এরপর ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 