বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ৩৮তম বিসিএসের ২০৯৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ
৩৮তম বিসিএসের ২০৯৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৩৮তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৯৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।
২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।
এ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট ২ হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা ছিল।
প্রাথমিকভাবে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।




চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি
জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
আমার মতো স্বৈরশাসক দরকার: ট্রাম্প
গ্রিনল্যান্ডের দিকে নজর রাখছে রাশিয়া, দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে: পুতিন 