মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ
মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ
বিবিসি২৪নিউজ, খান শওকত, নিউইয়র্ক, থেকেঃ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটিতে সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এএফপির খবরে জানা গেছে, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে। গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের সদস্যরা বৈঠকের বিষয়টি অনুমোদন করেন।
বৈঠকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ও সুইজারল্যান্ডের কূটনীতিক ক্রিস্টিন শ্রেনার বার্গেনার পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গত বছরের নভেম্বরে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তবে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
ফেব্রুয়ারি মাস থেকে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাজ্য। এ সপ্তাহেই মিয়ানমারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল যুক্তরাজ্যের। তবে পরিস্থিতি বিবেচনা করে বৈঠকটি বাতিল করা হয়েছে।
বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এটি রুদ্ধদ্বার বৈঠক হবে।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন, মিয়ানমার যতটা সম্ভব গঠনমূলক আলোচনার দিকে নজর দেবে। জনগণের ভোটের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং বেসামরিক নেতাদের মুক্তি দেবে।
এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হয়ে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 