শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর এতো প্রভাব কেন?
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর এতো প্রভাব কেন?
১৫৩৩ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর এতো প্রভাব কেন?

---বিবিসি২৪নিউজ, আশরাফ আলী, ঢাকাঃ ব্রিটেনের কাছ থেকে এক সময় বার্মা নামে পরিচিত দেশটি স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে, আর এর পর থেকে মিয়ানমারের গত ৭৩ বছরের ইতিহাসে সামরিক শাসন চলেছে ৫০ বছরের বেশি সময় ধরে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে দেশটিতে সবচেয়ে বেশি সময় ধরে সামরিক বাহিনীর শাসন চলেছে, সেটি হচ্ছে মিয়ানমার।

মিয়ানমার বিষয়ক পর্যবেক্ষকদের মতে, দেশটির রাজনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে সামরিক বাহিনীর যে বিশাল প্রভাব রয়েছে, সেটি বেশ অভাবনীয়।

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এই দেশটিতে সামরিক বাহিনীর প্রভাব বেশি হওয়ার পেছনে অবশ্য ঐতিহাসিক কারণ রয়েছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঠিক এখন কেন ঘটলো, পরে কী হতে পারে?

২০১৫ সাল থেকে পাঁচ বছরের জন্য অং সান সু চি-র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) একটি বেসামরিক সরকার গঠন করলেও সেনাবাহিনীর প্রভাব থেকে সেই সরকার বা রাষ্ট্রীয় কাঠামো বেরিয়ে আসতে পারেনি।

এশিয়ার আরও অনেক দেশের মতো এটিও ছিল ব্রিটেনের শাসনাধীনে এবং ১৯৪৮ সালে ব্রিটিশরা ক্ষমতা ছেড়ে চলে যায়।

বার্মার স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্বে দিয়েছিলেন জেনারেল অং সান, যাকে দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।

ব্রিটেনর কাছ থেকে স্বাধীনতা লাভের ছয় মাস আগে প্রতিপক্ষের হাতে খুন হন অং সান। তবে স্বাধীনতা লাভের পর থেকেই বার্মার জনগণ সেনাবাহিনীকে শ্রদ্ধার চোখে দেখতো, তাদের মনে করা হতো দেশের রক্ষাকারী হিসেবে।

অন্যদিকে, স্বাধীনতা লাভের পর থেকেই বার্মায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়।মিয়ানমারের সেনাবাহিনী দাবি করে যে দেশটিকে ঐক্যবদ্ধভাবে টিকিয়ে রাখার ক্ষেত্রে সামরিক বাহিনী ভূমিকা রেখেছে। নতুবা বার্মা ভেঙ্গে টুকরো-টুকরো হয়ে যেত বলে সেনাবাহিনী দাবি করে।

বার্মার সামরিক বাহিনী তাতমডো নামে পরিচিত এবং এর মূল শাখা বাহিনী হলো সেনা, নৌ এবং বিমা্নবাহিনী।

স্বাধীনতা লাভের পর বার্মায় একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয় উ নু’র নেতৃত্বে।কিন্তু সেই সরকার শুরু থেকেই দেশের অভ্যন্তরীণ নানা সমস্যায় জড়িয়ে পড়ে। বার্মায় তখন নানা ধরণের অস্থিরতা দেখা দিয়েছিল। জাতিগত সংঘাত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, দুর্নীতি এবং অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়ে দেশটি।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী উ নু সেনাবাহিনীকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের আমন্ত্রণ জানান।

মিয়ানমারের ‘উন্মুক্ত কারাগারে বন্দী’ লক্ষাধিক রোহিঙ্গা ও কামান মুসলিম। জেনারেল নে উইন ছিলেন সেনাবাহিনীর কমান্ডার, আর তার নেতৃত্বে সরকার পরিচালিত হয় ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত।

১৯৬০ সালে বার্মায় একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর উ নু’র নেতৃত্বে আবারও একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়।

কিন্তু ওই সরকারও চলমান অস্থিরতাগুলো সামাল দিতে ব্যর্থ হয়।

ওই ব্যর্থতাকে পুঁজি করেই নির্বাচনের দুই বছরের মাথায় বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে। সেই থেকে বিভিন্ন উপায়ে প্রায় ৫০ বছর ধরেই চলছে বার্মায় সামরিক শাসন।

সংবিধান ও সেনাবাহিনী
মিয়ানমারের সর্বশেষ সংবিধান অনুযায়ী, দেশটির সেনাপ্রধান নিজেই নিজের বস। অর্থাৎ তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন।

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত লোয়ি ইন্সটিটিউট-এর পূর্ব এশিয়া বিষয়ক গবেষক অ্যারন কনেলি ২০১৭ সালে সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন: “মিয়ানমারের সেনাবাহিনীকে যদি বলা হয়, দেশের ভেতরে নিয়ন্ত্রণ নাকি আন্তর্জাতিক সম্মান - তোমরা কোনটি চাও? তারা দেশ নিয়ন্ত্রণ করাটাকেই বেছে নেবে।”

মি. কনেলি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক রাজনীতিবিদদের হাতে ক্ষমতা পুরোপুরি ছেড়ে দিতে মোটেও রাজী নয়।

সেনাবাহিনী যতটুকু ছাড় দেওয়ার, ঠিক ততটুকুই তারা দিয়েছে ২০০৮ সালে গৃহীত সংবিধানের মাধ্যমে। এর বেশি ছাড় সেনাবাহিনী দেবে না বলে মনে করেন এই গবেষক।

২০০৮ সালের ওই সংবিধানে মিয়ানমারের সংসদে এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়।

তবে শুধু আসন সংরক্ষিত রাখাই নয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ও সেনাবাহিনীর হাতে রয়েছে। এ তিনটি বিষয় হচ্ছে - স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সীমান্ত সংক্রান্ত বিষয়।

মিয়ানমারে বর্তমানে যে সংবিধান রয়েছে, সেটি বেসামরিক সরকারের উপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

কে এই জেনারেল মিন অং লাইং

তবে প্রশ্ন হচ্ছে, গত ৮ই নভেম্বরের সর্বশেষ নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পাওয়ার পর যদি অং সান সু চি’র সরকার গঠিত হতো, সেই সরকার কি সংবিধান সংশোধন করতে পারতো? তেমন একটি সম্ভাবনা কি তৈরি হয়েছিল?

বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদদাতা জনাথন হেড মনে করেন, সংবিধান সংশোধন করা অং সান সু চি-র পক্ষে কখনোই সম্ভব হতো না।

এর কারণ হিসেবে তিনি বলেন যে সংবিধান সংশোধন করতে হলে সংসদে ৭৫ শতাংশ সদস্যের সমর্থন প্রয়োজন। যেহেতু সেনাবাহিনী সংসদ সদস্যদের ২৫ শতাংশ নিয়ন্ত্রণকারী, তাই তাদের সমর্থন ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়।

সেনাবাহিনী ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি
মিয়ানমারের সামরিক শাসন নিয়ে গবেষণা করেছেন জার্মানির গিগা ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজের গবেষক ম্যাক্রো বুন্তা।

তিনি লিখেছেন, একটি দেশে বেসামরিক সরকার যখন কার্যকরভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়, তখন সেখানে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটে।

বার্মা প্রসঙ্গে মি. বুন্তা লিখেছেন, স্বাধীনতা লাভের ছয় বছর আগেই বার্মিজ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় এবং দেশটির স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বেও ছিল দেশটির সেনাবাহিনী।

ফলে বার্মিজ সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদের মধ্যে রাজনৈতিক মনোভাব শুরু থেকেই ছিল বলে তিনি মনে করেন।

স্বাধীনতার পরে দেশের ভেতরে জাতিগত সংঘাত মোকাবেলার জন্য বার্মার সেনাবাহিনীর শক্তি বাড়ানো হয়। ফলে একটি শক্তিশালী সেনাবাহিনী ধীরে ধীরে রাজনীতিতে নিয়ন্ত্রণ দৃঢ় করতে শুরু করে।

২০০১ সালে প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সাল থেকেই মিয়ানমারের সামরিক জান্তারা আন্তর্জাতিক মহল থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে থাকে।

তারা সবসময় এটাই মনে করতো যে মিয়ানমারের ভেতরে থাকা সম্পদ দিয়ে নিজ দেশের সমস্যার সমাধান করার যাবে। ফলে আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে সামরিক জান্তারা খুব একটা মাথা ঘামায়নি।

একই সাথে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক শক্তি গড়ে উঠতে দেয়নি সেনাবাহিনী।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান, রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটে

বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর ভেতরে এমন আশংকা রয়েছে যে রাজনীতি শক্তিশালী হলে সামরিক বাহিনীর প্রভাব কমে যাবে। সেজন্য যারাই সামরিক জান্তার বিরোধিতা করছে, তাদের শক্ত হাতে দমন করা হয়েছে।

শক্তিশালী এক গণতান্ত্রিক আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৯৯০ সালে সাধারণ নির্বাচন আয়োজন করেছিল তৎকালীন সামরিক জান্তা। ওই নির্বাচনে অং সান সু চি-র নেতৃত্বে এনএলডি জয়ী হলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জেনারেলরা।

কিভাবে প্রভাব বজায় রাখছে সেনাবাহিনী?
মিয়ানমারের সেনাবাহিনী সেই ১৯৬২ সাল থেকে টানা ২০১১ সাল পর্যন্ত শক্ত হাতে সরাসরি দেশ শাসন করে।

দেশটির মোট জাতীয় বাজেটের ১৪ শতাংশ ব্যয় হয় সামরিক খাতে

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ২০০১ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বার্মার সঙ্গে জাপান এবং ভারতের সম্পর্ক বরাবরই ভালো ছিল। তবে চীনের সঙ্গে সম্পর্কে কিছুটা শিথিলতা থাকলেও ১৯৮৮ সাল থেকে পরিস্থিতির পরিবর্তন হয়।

চীন হচ্ছে প্রথম দেশ যারা মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দিয়েছিল ১৯৮৮ সালে। তখন থেকে চীন এবং মিয়ানমারের মধ্যে জোরদার সম্পর্ক তৈরি হয়।

এছাড়া আসিয়ান জোটে যোগদানের ফলে বার্মার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভালো সম্পর্ক গড়ে উঠে। মিয়ানমারে সামরিক শাসন নিয়ে এসব দেশ কখনোই তেমন উচ্চবাচ্য করেনি।

মিয়ানমারে ফৌজি সংস্থার সঙ্গে ভারতীয় কোম্পানির বাণিজ্য

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারের রাজনীতি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দেশটির বেসরকারি খাতের অর্থনীতিও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

বার্মায় সরাসরি সামরিক শাসন চলার সময় দেশটির উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু তাতে সামরিক জান্তার অস্ত্র সংগ্রহ থেমে থাকেনি। ওই সময় চীন এবং ইসরায়েলের কাছ থেকে অস্ত্র ক্রয় করে দেশটি।

মিয়ানমার বিষয়ক পর্যবেক্ষকদের মতে, দেশটির সেনাবাহিনী সবসময় জনগণের মনে এমন ধারণা দিতে চায় যে সামরিক বাহিনী শক্তিশালী এবং সব ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প