শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত হাজারো কেন্দ্র
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত হাজারো কেন্দ্র
৯৬০ বার পঠিত
রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত হাজারো কেন্দ্র

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে রোববার থেকে বাংলাদেশের সব জেলায় শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম৷ সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে রোববার টিকা দেওয়া হবে৷ একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৫০ জনকে টিকা দেওয়া যাবে৷
সক্ষমতা অনুযায়ী প্রথম দিন দেড় লাখ মানুষ টিকা নিতে পারবেন৷ শনিবার পর্যন্ত সারাদেশে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তিন লাখ ২৮ হাজার জন৷ এদিন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবদের টিকা নেওয়ার কথা রয়ছে৷স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, ঢাকায় ৫০টি স্থানে টিকাদান কার্যক্রম চলবে৷ সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ৩০০ জন৷ ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ৯৫৫টি স্থান নির্ধারণ করা হয়েছে৷ এসব জায়গায় এক হাজার ৯১০টি দল টিকাদান কার্যক্রম পরিচালনা করবে৷ দুইজন স্বাস্থ্যকর্মী ও দুইজন স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রতিটি দলে চারজন সদস্য থাকবেন৷ প্রত্যেকটি দলের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ ১৫০ জনকে টিকা প্রয়োগ করতে পারবেন৷ সে হিসেবে সব মিলিয়ে প্রথম দিনে দেড় লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে৷

স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের কথা মিলছে না
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, কেন্দ্রে এসেও যাতে নিবন্ধন ও টিকা নেওয়া যায় সেই ব্যবস্থা রাখা হচ্ছে৷ এক্ষেত্রে টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে৷ টিকাদানের আগে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে না পারলে টিকাগ্রহীতার সব তথ্য রেখে দেওয়া হবে, স্বাস্থ্যকর্মীরা পরে তা ডেটাবেইজে তুলে দেবেন৷ নিবন্ধন করতে পারেননি, কিন্তু কেন্দ্রে যারা আসবেন তাদের ফেরত দেওয়া যাবে না বলে জানান তিনি৷ অনেকের কাছে স্মার্টফোন নেই, অনেকে নিবন্ধন করতে পারবেন না৷ এ কারণে চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র-এমপিরা মানুষকে কেন্দ্রে নিয়ে আসবেন, টিকা দেবেন ও নিবন্ধন করাবেন৷ আগে থেকে নিবন্ধন ছাড়া কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগের কথা স্বাস্থ্যমন্ত্রী বললেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এমন কিছু নেই৷ ডা. মো. নাজমুল ইসলাম বলেন, যাদের কাছে স্মার্টফোন নেই তারা কেন্দ্রে গেলে স্বাস্থ্যকর্মীরা তাদের রেজিস্ট্রেশন করিয়ে দেবেন৷ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে পরবর্তীতে নির্দেশনা যাবে, তিনি কবে টিকা নেবেন৷ তাৎক্ষনিকভাবে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার কোন সুযোগ নেই বলেই জানালেন ডা. নাজমুল৷

সারাদেশের সিভিল সার্জনদের কাছেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে৷ মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্প্রতি তাদের সঙ্গে বৈঠক করে বলেছেন, রেজিস্ট্রেশন ছাড়া কেউ কেন্দ্রে এলে তাকে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে৷ কিন্তু তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন না৷ কবে টিকা পাবেন সেটা তার মোবাইল ফোনে পরে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে৷

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, রোববার সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন৷ যারা টিকা নিবেন তাদের এক ঘণ্টা কেন্দ্রে থাকতে হবে৷ স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়ার পর তারা বাসায় ফিরবেন৷রোববার ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নেবেন৷ প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সকালে টিকা নেবেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে৷ দুর্যোগ প্রতিমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা নিবেন৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে, কেবিনেট সচিব টিকা নেবেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেন্দ্রে৷

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, সরকারের অন্য মন্ত্রী, এমপিরা মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন৷ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয় ক্লিনিক এবং সরকারি কর্মচারী হাসপাতাল, আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে পারবেন৷ এর বাইরেও সবাই নিজের পছন্দমতো জায়গা থেকে টিকা নিতে পারবেন৷

ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ও ক্রয় চুক্তি অনুযায়ী ৫০ লাখ ডোজ টিকা আগেই দেশে পৌঁছেছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে৷ প্রতিজনকে দেওয়া হবে দুই ডোজ টিকা৷ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, প্রথম মাসে ৩৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে৷



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?