শিরোনাম:
●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ড সম্পর্ক স্থগিত, ভ্রমণে ও নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ড সম্পর্ক স্থগিত, ভ্রমণে ও নিষেধাজ্ঞা
৮৮৮ বার পঠিত
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের সঙ্গে নিউজিল্যান্ড সম্পর্ক স্থগিত, ভ্রমণে ও নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সঙ্গে সব ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ স্থগিত করছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দেশটির সেনা নেতৃত্বের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা দিতে যাচ্ছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিয়ানমারে গত সপ্তাহে সংঘটিত সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির ব্যাপারে এই পদক্ষেপগুলো নিচ্ছে নিউজিল্যান্ড।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কঠোর বার্তা হলো, আমরা নিউজিল্যান্ড থেকে যা করতে পারি, তা করব। আমরা যা করব, তার মধ্যে একটি হলো উচ্চপর্যায়ের আলোচনা স্থগিত করা।’

নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্প দিয়ে মিয়ানমারের সেনাবাহিনী যাতে কোনোভাবেই উপকৃত না হয়, তা নিশ্চিত করার ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারে যে অর্থায়ন করছি, তা যেন কোনোভাবেই দেশটির সামরিক শাসনকে সমর্থন না করে, তা নিশ্চিত করব।’

২০১৮ থেকে ২০২১ সাল নাগাদ মিয়ানমারে নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্পের আর্থিক মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

মিয়ানমার প্রসঙ্গে পৃথক একটি বিবৃতি দিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা। তিনি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বাধীন সরকারকে বৈধতা দেয় না নিউজিল্যান্ড। মিয়ানমারের আটক বা গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানাচ্ছে নিউজিল্যান্ড। একই সঙ্গে মিয়ানমারে বেসামরিক শাসন পুনর্বহালেরও আহ্বান জানাচ্ছে নিউজিল্যান্ড।

নানাইয়া মাহুতা বলেন, মিয়ানমারের সামরিক নেতাদের ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বলবতে নিউজিল্যান্ড সরকার সম্মত হয়েছে। আগামী সপ্তাহে এই নিষেধাজ্ঞার রূপরেখা চূড়ান্ত করা হবে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। সামরিক বাহিনী দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে তারা দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনীতিক নেতাদের আটক-গ্রেপ্তার করেছে। তাঁরা সু চির বিরুদ্ধে একাধিক মামলা করে তাঁকে রিমান্ডে নিয়েছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন দেশটির হাজারো মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছে। তারা মিয়ানমারের রাজনৈতিক নেতাদের মুক্তি ও গণতন্ত্র পুনর্বহালের আহ্বান জানিয়ে দেশটির সেনা কর্তৃপক্ষের ওপর চাপ বাড়িয়ে চলছে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার