রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে মিয়ানমারের অত্যাচার মেনে নেয়া হবে না : জাতিসংঘ
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে মিয়ানমারের অত্যাচার মেনে নেয়া হবে না : জাতিসংঘ
বিবিসি২৪নিউজ, খান শওকত, নিউইয়র্ক থেকেঃ মিয়ানমারের সর্ব-সাম্প্রতিক সেনা শাসনের পরিস্থিতিকে দেশটির ওপরে গভীর ধাক্কা হিসেবে উল্লেখ করে জাতিসংঘ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে আর কোন অত্যাচার-নির্যাতন এবং বাড়াবাড়ি আচরণ মেনে নেয়া হবে না বলে দেশটির সেনা শাসকদের প্রতি বার্তা দিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত কাউন্সিলের উপ-হাইকমিশনার নাদা আল-নাসিফ শুক্রবার জেনেভায় কাউন্সিলের বিশেষ অধিবেশনে এক বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ব্যাপারে যে অন্তবর্তী আদেশ দেয়া হয়েছে তা মেনে চলা এবং রাখাইন রাজ্যসহ অন্যান্য স্থানের সংখ্যালঘুদের সংকট এবং সংঘাতের মূল কারণ খুঁজে বের করারও তাগিদ দিয়েছেন।
বিশেষ অধিবেশনে দেয়া বিবৃতিতে ইন্টারনেট সেবার ওপরে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মানবাধিকার সক্রিয়বাদী এবং সিভিল সোসাইটির মানবাধিকার সুরক্ষার কথাও বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত উপ-হাইকমিশনার বলেন, সেনাশাসনে সংকটের জন্ম এবং বেড়ে ওঠার কারন- দীর্ঘকাল ধরে দেশটির সেনাবাহিনীর ওপরে বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যর্থতা এবং নিরাপত্তা বাহিনীর সংঘটিত অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে না পারার বিফলতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাও এজন্য দায়ী বলে নাদা আল-নাসিফ উল্লেখ করেন।




ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামে জয়-পরাজয় দেখছে ইসরায়েল
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরানের রণকৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত আছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের
ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব
ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প 