সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনা টিকার ২য় ডোজ ৮ সপ্তাহ পর: স্বাস্থ্যের ডিজি
করোনা টিকার ২য় ডোজ ৮ সপ্তাহ পর: স্বাস্থ্যের ডিজি
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি একথা জানান।তিনি বলেন, ইতোমধ্যে যারা টিকা নিয়েছেন। যাদের চার সপ্তাহ বা এক মাস পরে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ দেওয়া হয়েছে তাদের পরবর্তী ডোজের নতুন তারিখ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২০ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীসময়ে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি।
গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এখন পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন। এদের মধ্যে মোট ৪২৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।




নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত 