বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে: নিহত ৬
চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে: নিহত ৬
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। গতকাল (বুধবার) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটিতে সাম্প্রতিক কিছু খনি দুর্ঘটনার প্রেক্ষাপটে অনিরাপদ খনিগুলো বন্ধ করে দেয়ার ব্যাপারে স্থানীয় সরকারের তরফে নতুন প্রচারণা শুরুর ঘোষণা আসছে। মাত্র এক মাসের কিছু আগে এ শহরেই আরেকটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটে। জানুয়ারির ওই দুর্ঘটনায় হিউশান খনিতে আটকা পড়েছিলেন ১১ শ্রমিক। দুই সপ্তাহ ভূগর্ভে আটকে থাকার পর নাটকীয়ভাবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।
দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন অন্তত ১০ জন। এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো খনির নিরাপত্তাব্যবস্থা তদারকিতে আরো পরিদর্শনকাজ চালাতে উদ্যোগী হয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 