বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় হুমকি আমেরিকা : শি জিনপিং
চীনের উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় হুমকি আমেরিকা : শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যখন বেইজিংয়ের টানাপড়েন বাড়তে শুরু করেছে তখন তিনি এই মন্তব্য করলেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির পর চীনের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে গতকাল (বুধবার) দেয়া বক্তৃতায় শি জিনপিং বলেন, “বর্তমান বিশ্বে গোলযোগের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা। একইভাবে চীনের জন্যও বড় হুমকি ওয়াশিংটন। তবে প্রাচ্যের উত্থান ঘটছে এবং পাশ্চাত্য ক্ষয়িষ্ণু শক্তি পরিণত হচ্ছে।”
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে আমিরকার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন।
চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট তার দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরো কথা বলবেন বলে পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে বিশ্ব প্রেক্ষাপটে চীনের দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনাও তুলে ধরবেন তিনি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 