শনিবার, ৬ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ান্মারে সামরিক বাহিনীর দমননীতি অব্যাহত
মিয়ান্মারে সামরিক বাহিনীর দমননীতি অব্যাহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ান্মারের বিভিন্ন শহরে অভূত্থান বিরোধীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ করে। বিক্ষোভকারিরা আজ আবার রাস্তায় নেমে আসে। এর ঠিক একদিন আগেই জাতিসংঘের দূত হুন্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং গণতন্ত্র পূণর্বহাল করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
আজ ইয়াঙ্গুনে প্রতিবাদের খবর পাওয়া গেছে যেখানে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার সেখানে ১৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে যার ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৫০‘এ। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে যেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।
মিয়ান্মার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত শ্র্যানার বার্গেনার গতকাল নিরাপত্তা পরিষদকে প্রতিবাদকারীদের উপর মিয়ান্মারের সামরিক বাহিনীর মারণাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন, “এই দমন থামাতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে, এই পরিষদ যেন একতাবদ্ধ ভাবে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেয় এবং নভেম্বরের নির্বাচনের ফলাফলের সমর্থনে মিয়ান্মারের জনগণের সঙ্গে থাকে”। তিনি সতর্ক করে দেন যে, জাতিসংঘের প্রতি জনগণের আশা-ভরসা ক্রমশই ক্ষয়ে যাচ্ছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 