সোমবার, ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফ্রান্সে হেলিকপ্টার দুর্ঘটনায় ধনকুবের এমপির মৃত্যু
ফ্রান্সে হেলিকপ্টার দুর্ঘটনায় ধনকুবের এমপির মৃত্যু
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির ধনকুবের এমপি অলিভিয়ের ডাসাল্ট। রোববার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় নরম্যান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। এ দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে
ডাসাল্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ‘এ মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি।’
ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।
২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।
ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 