শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ১০ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সাবলিড » ফেনীর ভূমি অফিসের নির্মাণ প্রাচীরে ৩শতাধিক মানুষের চলাচলের পথ রুদ্ধ
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সাবলিড » ফেনীর ভূমি অফিসের নির্মাণ প্রাচীরে ৩শতাধিক মানুষের চলাচলের পথ রুদ্ধ
১১৭৮ বার পঠিত
বুধবার, ১০ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেনীর ভূমি অফিসের নির্মাণ প্রাচীরে ৩শতাধিক মানুষের চলাচলের পথ রুদ্ধ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকা ভূমি অফিসের পাশে প্রায় শত বছর ধরে পরিবারগুলোর বসবাস। সরকারি ওই অফিসের পাশ দিয়েই চলাচলের একমাত্র পথ।

সেই পথটি এখন রুদ্ধ হতে চলেছে, ভূমি অফিস নির্মাণ করছে সীমানা প্রাচীর।উপায়ান্তর না দেখে গ্রামের ৬৫টি পরিবার ঘুরছে প্রশাসন ও জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে।

সব চেষ্টা ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আসেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছে।
চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে ফেনী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন অসহায় ৬৫ পরিবারের প্রতিনিধিরা।

এসময় তারা বলেন, একজন মানুষ মারা গেলে তার লাশ নেওয়ার রাস্তাটাও তাদের নেই, কোনো গর্ভবতী নারীকে চিকিৎসকের কাছে নেওয়ার রাস্তাটাও তাদের থাকবে না। রাস্তার অভাবে তাদের ধুঁকে ধুঁকে মরতে হবে।

স্মারকলিপিতে গ্রামবাসী উল্লেখ করেন, শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম ও উত্তর পাশে জয়চাঁদপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের প্রায় ১শ বছর ধরে ৬৫ পরিবারের ৩ শতাধিক মানুষের বসবাস। এলাকাবাসী মূল সড়কে উঠার জন্য চলাচলের ক্ষেত্রে শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের কিছু জায়গার ওপর দিয়ে গড়ে উঠা সড়ক দিয়ে যেতে হয়।
সম্প্রতি উপজেলা ভূমি অফিস সরকারি সম্পত্তির বে-দখল ও নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার উদ্যোগ নেন। সীমানা প্রাচীর ও তারকাঁটার বেড়া নির্মাণ হলে এলাকাবাসীর চলাচলের রাস্তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। গ্রামবাসীরা আরও জানান, চলাচলের বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়। এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কাছে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার জন্য লিখিত আবেদন করা হয়েছিলো তাতে বরফ গলেনি। শেষ চেষ্টা হিসেবে তারা এসেছেন জেলা প্রশাসকের কাছে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইয়াসিন শরীফ ভূঞাঁ, মো. গোলাম কিবরিয়া শামীম, আবুল কাদের, এমইউ জাহাঙ্গীর, ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

চলাচলের একমাত্র রাস্তাটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে তারা বলেন, প্রায় ১শ বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এখন সরকার আমাদের চলার পথ বন্ধ করে দিলে আমরা কোথায় যাব।

এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে মানবিক দিক বিবেচনা করে চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার জন্য সহনুভূতি কামনা করেছেন।

এদিকে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, সরকারি জায়গা সরকার ইচ্ছে করলেই সীমানা প্রাচীর নির্মাণ করতে পারে। সংরক্ষণের জন্য যেকোনো ধরনের প্দক্ষেপ সরকার গ্রহণ করতে পারে। সরকারি জায়গা সরকার না চাইলে সাধারণ মানুষ এভাবে ব্যবহার করার নিয়ম নেই।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?