রবিবার, ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ সারা দুনিয়ার কন্ট্রাক্ট নেইনি: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ সারা দুনিয়ার কন্ট্রাক্ট নেইনি: পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আন্দামান সাগরে ভাসমান রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশ রাজি নয়। সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেব। আমরা সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখনই সাগরে ভাসা রোহিঙ্গাদের পাওয়া যায় তখনই তাদের কাছে ইউএনএইচসিআর’র কার্ড পাওয়া যায়। তাদের কার্ড নিয়ে কেন রোহিঙ্গারা চলে যায়, সেটা আপনারা ইউএনএইচসিরআরকে জিজ্ঞাসা করেন।
রোহিঙ্গাদের বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তুলেছিলেন জানিয়ে ড. মোমেন বলেন, উনি আসার আগে থেকে আমি বলাবলি করছি যে এটা আমাদের গ্রহণ করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কারণ তাদেরকে ১৭০০ কিলোমিটার দূরে পাওয়া গেছে এবং ভারত থেকে ১৪৭ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে অবস্থান।এরা যে জাহাজে ছিল সেটি আমাদের দেশের না, সেটি থাইল্যান্ডের জাহাজ।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 