শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নির্যাতন রোধে নজরদারী বাড়ানোর নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নির্যাতন রোধে নজরদারী বাড়ানোর নির্দেশ
১৬৭২ বার পঠিত
রবিবার, ১৪ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নির্যাতন রোধে নজরদারী বাড়ানোর নির্দেশ

---বিবিসি২৪নিউজ, আদালত প্রতিবেদক,ঢাকাঃ বাংলাদেশে স্কুলে-মাদ্রাসায় যাতে শিশুদের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন যাতে না হয় সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

শিশু আইনে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর নির্যাতন শাস্তিযোগ্য অপরাধ হলেও সম্প্রতি এ ধরণের কিছু ঘটনা সামনে আসায় এই নিদের্শনা দেন হাইকোর্টের বেঞ্চ।

সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারিতে মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি নামে একটি মাদ্রাসায় একটি শিশুকে অকথ্য নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গত বৃহস্পতিবার আদালতের নজরে আনেন ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

ওইদিনই আদালত চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন রবিবারের মধ্যে এ বিষয়ক অগ্রগতি প্রতিবেদন দিতে।

আজ সেই প্রতিবেদন দেয়ার পর আদালত যেসব নির্দেশনা দেয়:দেশের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সংবিধান ও দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।

মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মারধর করা, ভয়ভীতি দেখানো যাবে না এমন সরকারি নির্দেশনার বাস্তবায়ন।শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা বোর্ড বিষয়টি নজরদারি করবে, এর ব্যত্যয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
শিশুটির নিরাপত্তা বিধানের অংশ হিসেবে তার বাড়িতে পুলিশ সদস্য মোতায়েন করতে হবে।
নির্যাতনের শিকার শিশুটির পড়াশোনা যাতে বন্ধ না হয় সেটি মনিটরিং এ রাখা।
নির্যাতনের ঘটনা যাতে শিশুটির ভবিষ্যতের ওপর কোন নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির প্রিন্সিপালকে সতর্ক করা হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আদালত তার নির্দেশনায় বলেছেন, শিক্ষানীতিতে নিষেধ থাকা সত্ত্বেও মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মারধর করা, ভয়ভীতি দেখানোর মত ঘটনা ঘটছে।

এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। শিশুটির বাড়িতে পুলিশ
নির্যাতনের শিকার শিশুটির বাবা মোহাম্মদ জয়নাল বলেছেন, বৃহস্পতিবার দুপুর থেকে তার বাড়িতে তিন জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মি. জয়নাল বলেছেন, তাকে জানানো হয়েছে তার ছেলের নিরাপত্তায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন ওই পুলিশ সদস্যরা।

এদিকে, শিশুটিকে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।তার বাবা জানিয়েছেন, শিশুটি এখন শারীরিকভাবে সুস্থ আছে। কিন্তু সে মাদ্রাসায় ফিরে যেতে চাচ্ছে না।

তিনি বলেন, “ভয় পাইছে তো, তাই মাদ্রাসায় ফেরত যাইতে চাইতেছে না। আমরা ভাবছি এখন না গেলে না যাক, এক-দুই মাস পরে একটু ভয় কমলে পাঠাবো তাকে।”

যা ঘটেছিল:
গত ৯ই মার্চ ইন্টারনেটে ছড়িয়ে পড়া তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, লম্বা সাদা আলখাল্লা পরা এক ব্যক্তি ছোট্ট একটি শিশুকে ঘাড়ের কাছের কাপড় ধরে ঠেলতে ঠেলতে নিয়ে একটি ঘরে ঢোকায়।

এরপর ওই শিক্ষক শিশুটিকে মাটিতে ফেলে বেত দিয়ে নির্দয়ভাবে পেটাতে দেখা যায়।

ভাইরাল ভিডিও দেখ হাটাহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে নিয়ে আসেন এবং অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ও পরিচালককে নিয়ে আসেন।

রাতে শিশুটির পরিবার মামলা না করলেও, পরদিন ১০ই মার্চ মি. জয়নাল বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার নামে বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি ও শিশু আইনে মামলা করেন।

১০ই মার্চ ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।ওই শিক্ষককে তার প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প