রবিবার, ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » চাঁদে স্টেশন প্রতিষ্ঠা ও দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছে চীন
চাঁদে স্টেশন প্রতিষ্ঠা ও দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছে চীন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চাঁদে গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করার পর সেখানে চীনের নভোচারীদের দীর্ঘদিন রাখার পরিকল্পনা করেছে বেইজিং। চীন এখন সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে। এ খবর দিয়েছে চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম।
চলতি দশকে চীন চাঁদে নভোচারী ছাড়া কয়েকদফা মিশন পরিচালনা করেছে। এসব মিশন থেকে চাঁদের মানচিত্র সংগ্রহ করা হয়েছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে রোবটিক ঘাঁটি তৈরি করেছে। এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে মূলত চীনা নভোচারীদের অবতরণের পরিকল্পনা নিয়ে।
যদি চাঁদে চীনের গবেষণা স্টেশন নির্মাণের প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে চাঁদের বুকে মানুষ পাঠানোর বিষয়ে চীন মোটেই দূরবর্তী অবস্থানে থাকবে না। একথা বলেছেন চীনের চন্দ্র অভিযান কর্মসূচির প্রধান নকশাবিদ উ উইরেন।
গত সপ্তাহে চীন ও রাশিয়া একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে যার মাধ্যমে আন্তর্জাতিক একটি চন্দ্র গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করা হবে। অবশ্য এ প্রকল্প কবে শেষ হবে তার কোনো সময়সীমা ঘোষণা করা হয় নি।
উ উইরেন বলেন, মার্কিন নভোচারীরা মাত্র কয়েক ঘন্টা চাঁদের বুকে অবস্থান করেছিলেন কিন্তু চীনের নভোচারীরা দীর্ঘ সময়ের জন্য চাঁদে যাবেন।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 