সোমবার, ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন,রাখা হয়েছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন,রাখা হয়েছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। বাংলায় ‘তথ্য মন্ত্রণালয়’ এর পরিবর্তে এখন থেকে নামকরণ হবে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’।
আর ইংরেজিতে নাম হবে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’।
তথ্য মন্ত্রণালয়ের এই নাম পরিবর্তন করে সোমবার (১৫ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনে অনুমোদন দিয়েছেন।
গত ১ মার্চ সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক অনুষ্ঠানে সাংবদিকদের বলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
পুরাতন নামে ফিরে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে।
তিনি বলেন, আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন, রেডিও, অনলাইনসহ বিভিন্নভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 