শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে বসতঘরের আগুনে ঘুমন্ত ৩ শিশু পুড়ে অঙ্গার
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজারে বসতঘরের আগুনে ঘুমন্ত ৩ শিশু পুড়ে অঙ্গার
১৩৫২ বার পঠিত
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে বসতঘরের আগুনে ঘুমন্ত ৩ শিশু পুড়ে অঙ্গার

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার উত্তর হারবাংয়ের দুর্গম সাবানঘাটা এলাকায় জাগের হোসেন মিস্ত্রীর বসতঘরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- একই এলাকার জাগের হোসেন মিস্ত্রীর ছেলে মো. জাহেদুল ইসলাম জিহাদ (১২), শিশুকন্যা মিম আক্তার (১০) ও মিতু মনি (৭)।

হারবাং ইউনিয়নের দফাদার মোহাম্মদ শাহেদ জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রীর মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় তিন শিশু ঘরের ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেনি। তারা ঘরের ভিতরে পুড়ে মারা যায়।

এলাকাবাসী জানান, ঘটনার সময় বাবা জাগের হোসেন মিস্ত্রী এলাকার বাইরে অবস্থান করছিলেন। তার স্ত্রী কাজল ছোট শিশুকে নিয়ে ঘরের বাইরে কাচারি ঘরে ঘুমিয়ে ছিলেন।

হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’