বুধবার, ১৭ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ঢামেকের আইসিইউতে আগুন, তিন রোগীর মৃত্যু
ঢামেকের আইসিইউতে আগুন, তিন রোগীর মৃত্যু
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ বুধবার সকাল আটটা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউ থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে তিনি জানিয়েছেন।
যে তিনজন রোগী মারা গেছেন তাঁদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।পরিচালক নাজমুল হক জানান, আইসিইউতে আগুন লাগার পর ধোঁয়া বের হয়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রোগীদের সেখান থেকে বের করে আনেন। হাসপাতালের অন্য আইসিইউতে তাঁদের স্থানান্তর করা হচ্ছিল। এ সময় রোগীদের মধ্যে তিনজন মারা যান। তবে তাঁরা কেউ আগুনে দগ্ধ হননি।
পরিচালক নাজমুল হক আরও জানান, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে।অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান বলেন, তাঁদের পাঁচটি ইউনিট সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে বলে তিনি জানান।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 