শিরোনাম:
●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য
১২৫৩ বার পঠিত
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে পদোন্নতি পেয়েছেন ৫ বাংলাদেশি। কবি ও লেখক রাজুব ভৌমিক  বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।

কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। মহামারী করোনার কারণে পদোন্নতির শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ আকারে অনুষ্ঠিত হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক  বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত। সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ( এন ওয়াই পি ডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন। কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ২০০৫ সালে রাজুব ভৌমিক পরিবারের সাথে আমেরিকায় পাড়ি দেন। গত ছয় বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। এছাড়া তিনি হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করেন।

ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

এছাড়াও ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তার সঙ্গে বাংলাদেশের আরও তিনজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।

তারা হলেন— আবু তাহের ফিরোজ, মো. চৌধুরী।

এ ছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।

---অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগ দেন।

শামছুদ্দিনের গ্রামের বাড়ি লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে।

এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশ কয়েকজন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন বাংলাদেশি।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ