শুক্রবার, ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশ- শ্রীলংকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক শক্তিশালী করার আশা রাজাপক্ষের
বাংলাদেশ- শ্রীলংকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক শক্তিশালী করার আশা রাজাপক্ষের
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থরক্ষা করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জমকালো অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলংকার প্রধানমন্ত্রী এ আশা প্রকাশ করেন।
রাজাপাকসেকে বহনকারী উড়োজাহাজটি শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুইটে রাজাপাকসে লিখেছেন— স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপাকসে। ওই টুইটে তিনি লেখেন— বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।
রাজাপাকসের সফরসূচি সম্পর্কে জানানো হয়েছে— ঢাকা সফরের সময় রাজাপাকসে আজ বিকালে জাতীয় প্যারেড স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন। আগামীকাল শনিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 