শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
রবিবার, ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
১৭৮৮ বার পঠিত
রবিবার, ২১ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের দুটি উপজেলায় সড়কে আলাদা দুটি দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। রবিবার সকালের দুটি দুর্ঘটনার একটি ঘটেছে মধুখালী উপজেলায়। নয়টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলায়। সেখানে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুই শিক্ষার্থী।

মধুখালীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই ) মো. রাসেল। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ। আহত হয় মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

মো. রাসেল আরও জানান, নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দুজনই বাইকের যাত্রী বলে জানা গেছে। নামপরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী বলে জানা গেছে। দুজনই বাইকের যাত্রী ছিলেন।



আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’