সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ছুটি বা লকডাউন নিয়ে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ছুটি বা লকডাউন নিয়ে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সরকারি ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। এ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
সোমবার (২২ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।
এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 