মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভাই-বোনের বিয়ে
ভাই-বোনের বিয়ে
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ছেলের হবু বউকে দেখে বিয়ের দিন সন্দেহ হয় মায়ের। পরে জানা যায়, ছেলের হবু পুত্রবধূ মূলত তারই মেয়ে, যে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে চীনের সুঝোকু প্রদেশে।
জানা গেছে, বিয়ের দিন ছেলের বউয়ের হাতে একটি দাগ দেখে সন্দেহ হয় মায়ের।এতে মেয়েটির বাবা-মায়ের কাছে প্রশ্ন করা হয় কন্যাসন্তানটি কি তাদের দত্তক নেওয়া কিনা। পরে জানা যায়- প্রায় ২০ বছর আগে ওই মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।
হাতের ওই একটি দাগ থেকেই মেয়েটির আসল পরিচয় বেরিয়ে আসে। এরপর ঘটনা অন্য দিকে মোড় নেয়। মেয়েটি বিয়েতে আপত্তি জানায়। কিন্তু সমস্যার সমাধান করে দেন সেই মা-ই।
তিনি জানান, ছেলেটিও নাকি তার দত্তক নেওয়া, তাই বিয়ে করতে কোনও সমস্যা নেই। মেয়েকে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারানোর পর এই ছেলেকেই দত্তক নিয়েছিলেন তিনি।অবশেষে বিয়ে সম্পন্ন হয়।




যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ
ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড 