শনিবার, ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী
দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও সতর্ক করে দেন আনিসুল হক। করোনাভাইরাসের টিকা নেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেয়ার সক্ষমতা সরকারের রয়েছে।’সব নাগরিককে দ্বিতীয় ডোজের টিকা নেয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 