শনিবার, ১০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার বিরোধী রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান ফিলিস্তিদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল সাড়ে সাত কোটি ডলারের তহবিল আটকে দেন। ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্যা হিল’ পত্রিকা গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে। চরম ইসরাইলপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেয়া সাড়ে সাত কোটি ডলার তারই অংশ।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 