শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির উত্তরসূরি বাছাই পর্ব থেকে দূরে থাকতে চান ম্যার্কেল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানির উত্তরসূরি বাছাই পর্ব থেকে দূরে থাকতে চান ম্যার্কেল
১৪০২ বার পঠিত
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মানির উত্তরসূরি বাছাই পর্ব থেকে দূরে থাকতে চান ম্যার্কেল

---বিবিসি২৪নিউজ, আবু আইয়ুব মুকুল, জার্মান, থেকেঃ ১৬ বছর পর চ্যান্সেলর হিসেবে সরে দাঁড়ানোর পর তাঁর শূন্যস্থান কে পূরণ করতে পারে, সে বিষয়ে উদাসীন ম্যার্কেল৷ লাশেট ও স্যোডার এখনো চ্যান্সেলর পদপ্রার্থী হবার দৌড়ে হাল ছাড়তে প্রস্তুত নন৷

ডুবন্ত জাহাজ যত দ্রুত সম্ভব মেরামতি করে আবার সমুদ্রের উপর ভাসিয়ে তোলাই সবচেয়ে জরুরি কাজ৷ তারপর গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে হয়৷ জার্মানির সরকারি জোটের প্রধান শরিক সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন এই মুহূর্তে এমন অস্তিত্বের সংকট কাটাতে ব্যস্ত৷ আসন্ন সাধারণ নির্বাচনে কোন নেতাকে সামনে রেখে দীর্ঘ ১৬ বছর পরেও ক্ষমতা আঁকড়ে রাখা যায়, সেই প্রশ্নের দ্রুত নিষ্পত্তি চাইছে ইউনিয়ন শিবির৷ অথচ চ্যান্সেলর পদপ্রার্থী বাছাইয়ের কোনো নির্দিষ্ট আনুষ্ঠানিক কাঠামো বা প্রক্রিয়া নেই৷ অতীতে একাধিক প্রার্থী এগিয়ে এলে রুদ্ধদ্বার বৈঠকে একজনকে বেছে নেওয়া হয়েছে৷ দুই প্রার্থীর মধ্যে একজন স্বেচ্ছায় সরে দাঁড়ালে সেই বিড়ম্বনা কাটতে পারে৷ কিন্তু এখনও কেউ হাল ছাড়তে প্রস্তুত নন৷

আরমিন লাশেট ও মার্কুস স্যোডার ইউনিয়ন শিবিরের বিভিন্ন স্তরে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে ব্যস্ত৷ দুই জনই যে যার দলের শীর্ষ নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী৷ সংখ্যার বিচারে লাশেট জাতীয় স্তরে শক্তিশালী হলেও জনপ্রিয়তার বিচারে তিনি অনেক পিছিয়ে রয়েছেন৷ তাঁর নেতৃত্বে ভোটারদের সামনে গেলে গোটা শিবিরকে বিরোধী আসনে বসতে হবে বলে খোলাখুলি আশঙ্কা প্রকাশ করছেন দুই দলের অনেক নেতা৷ অন্যদিকে শুধু বাভেরিয়া রাজ্যের নেতা হলেও জনমত সমীক্ষায় স্যোডার চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য৷ বিশেষ করে করোনা সংকটের সময়ে তাঁর ‘বলিষ্ঠ’ ভূমিকা ভোটারদের মন কাড়ছে৷মঙ্গলবার সংসদীয় দলের প্রায় ২৫০ জন সদস্য চার ঘণ্টা ধরে দুই সম্ভাব্য প্রার্থীর সঙ্গে মত বিনিময় করেন৷ দুই প্রার্থীই সমর্থন আদায় করার চেষ্টা করেন৷ তারা সবাই ঐক্য এবং দ্রুত বিষয়টির নিষ্পত্তির পক্ষে সওয়াল করেছেন৷ আঙ্গেলা ম্যার্কেলের প্রস্থানের পরেও ক্ষমতার শীর্ষে থাকা জরুরি বলে তারা মনে করছেন৷ বিষয়টি নিয়ে আরও জলঘোলা হলে শেষ পর্যন্ত সবুজ দলই ক্ষমতার শীর্ষ স্থান ছিনিয়ে নেবে বলে শিবিরের অনেক সংসদ সদস্য আশঙ্কা করছেন৷ জনমত সমীক্ষায় সবুজ দল সিডিইউ-সিএসইউ দলকে পেছনে ফেলে এগিয়ে চলেছে৷সম্ভাব্য উত্তরসূরি বাছাই পর্ব থেকে দূরত্ব বজায় রাখছেন আঙ্গেলা ম্যার্কেল৷ তিনি যে এই নাটকে হস্তক্ষেপ করতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন৷ এমনকি দুই দল তার শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ হতে পারে, এমন আশঙ্কা সত্ত্বেও তিনি নিজস্ব অবস্থানে অনড় রয়েছেন৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প