বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনার সংক্রমণ খুবই সামান্য, বাসায় থেকেই চিকিৎসা নেবেন খালেদা জিয়া
করোনার সংক্রমণ খুবই সামান্য, বাসায় থেকেই চিকিৎসা নেবেন খালেদা জিয়া
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় থেকেই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর এভারকেয়ার হসপিটালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা। এর আগে রাত পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে সিটি স্ক্যান শেষে রাত ১০টা ৫০ মিনিটে বাসায় ফেরেন বেগম জিয়া। রাত ৯টা ২৫ মিনিটে গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’ থেকে খালেদাকে বহনকারী গাড়ি বেরিয়ে ৯টা ৪০ মিনিটে ওই হাসপাতালে পৌঁছায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। সেখানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এ সাবেক প্রধানমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়। হাসপাতালে বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আল মামুন, গৃহপরিচারিকা ফাতেমা। কারাবন্দিদশা থেকে মুক্তির পর গত বছরের ২৫ মার্চ ‘ফিরোজা’য় উঠেছিলেন বিএনপি প্রধান। তারপর আর বাসা থেকে বের হওয়া হয়নি তার। সে হিসাবে এক বছরেরও বেশি সময় অর্থাৎ ৩৮৬ দিনের মাথায় ‘ফিরোজা’ থেকে বের হন খালেদা জিয়া। গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ‘প্রয়োজন হলে দেশের যে কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন বিএনপি প্রধান।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 