শিরোনাম:
●   ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? ●   সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট ●   মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান ●   জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ●   খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের ●   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা ●   ইরানের পাল্টা হামলা শুরু ●   ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ●   পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে? ●   জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার উখিয়ায় ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কক্সবাজার উখিয়ায় ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ
১২৩৫ বার পঠিত
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার উখিয়ায় ক্যাম্পে তিন রোহিঙ্গার গলাকাটা লাশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার গলাকাটা লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। কক্সবাজার-১৪ এপিবিএন-এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩), তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)। স্থানীয়দের বরাতে এসপি নাঈমুল ইসলাম বলেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। “এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলা করে। এতে এই খুনের ঘটনা ঘটেছে।” এই এপিবিএন কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন-এর সদস্যরা বাড়ি থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে মরিয়ম খাতুনের গলা কাটা এবং অপর দুইজনের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।



আর্কাইভ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান
খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের
ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল