শনিবার, ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণির কার্যক্রম স্থগিত
অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে নবম শ্রেণির কার্যক্রম স্থগিত
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ কোভিড-১৯ পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গতবছর দেশে করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকায় মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হতো।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়।
চলতি শিক্ষাবর্ষ এ কার্যক্রম শুরু করা হয়।
কিন্তু করোনা মহামারি প্রকট আকার ধারণ করায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।




যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া 