সোমবার, ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দিল্লি এখন মৃত্যুপুরী, ঘণ্টায় ১২ জনের মৃত্যু, অক্সিজেনের জন্য হাহাকার
দিল্লি এখন মৃত্যুপুরী, ঘণ্টায় ১২ জনের মৃত্যু, অক্সিজেনের জন্য হাহাকার
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের রাজধানী দিল্লি করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে প্রতি ঘণ্টায় গড়ে ৫ জন করে আক্রান্তের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে চলতি সপ্তাহে সে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে।
রোববার দিল্লি সরকার জানিয়েছে, সোমবার থেকে শনিবার অর্থাৎ ১৯ থেকে ২৪ এপ্রিল প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন আক্রান্ত। অর্থাৎ, ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি রোগী মারা গেছেন।
অন্যদিকে গত সপ্তাহে ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছিল। প্রতি ঘণ্টার হিসাবে গড়ে যা ১০ জনের বেশি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে।
কোভিড রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই। করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এই আবহে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত সোমবার দিল্লিতে ২৪০ জন কোভিড রোগীর মৃত্যু হয়। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ১০ জন। তবে পরের দিন মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭।
বুধবার এবং বৃহস্পতি যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫-এ দাঁড়ায়। শনিবার মোট ৩৫৭ জন মারা যান। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 