শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মোদিকে সাহায্যের প্রস্তাব দিয়ে বার্তা পাঠালেন শি জিনপিং
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মোদিকে সাহায্যের প্রস্তাব দিয়ে বার্তা পাঠালেন শি জিনপিং
৭৭৬ বার পঠিত
শনিবার, ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদিকে সাহায্যের প্রস্তাব দিয়ে বার্তা পাঠালেন শি জিনপিং

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে মহামারি-প্রতিরোধী কার্যক্রম জোরদার ও সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শান্তনা দিয়ে বার্তা পাঠিয়েছেন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি করোনাভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীনে উৎপাদিত মহামারিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বার্তায় তিনি লেখেন, ‘করোনাভাইরাস মানবজাতির একটি সাধারণ শত্রু এবং এটি সম্মিলিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমন্বয় প্রয়োজন। চীনা পক্ষ করোনা মোকাবিলায় ভারতের সরকার ও জনগণের লড়াইকে আন্তরিক সমর্থন জানায়।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা ও সাহায্য চীন দিয়ে যাবে। আমরা আশা করি ও বিশ্বাস করি যে, ভারতীয় সরকারের নেতৃত্বে ভারতের জনগণ দ্রুতই মহামারিকে জয় করতে সক্ষম হবে।

চীনের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বার্তা এমন এক সময়ে এলো যখন লাদাখ নিয়ে দুটি দেশ এখনও পুরোপুরি সমঝোতায় আসতে পারেনি। গত বছর লাদাখ সীমান্তে সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা