শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৪ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » অক্সিজেন নিচ্ছে- খালেদা জিয়া
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » অক্সিজেন নিচ্ছে- খালেদা জিয়া
১২৯০ বার পঠিত
মঙ্গলবার, ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্সিজেন নিচ্ছে- খালেদা জিয়া

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সাবেক এই প্রধানমন্ত্রীকে এখনো অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার বিকালে মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসকেরা খুশি যে তিনি গতকালের চেয়ে ভালো আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তাকে দুই লিটার পরিমাণ অক্সিজেন দেয়া হচ্ছে।’

এদিকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় করণীয় ঠিক করতে দিনভর বৈঠক করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। দুপুরে শেষ হওয়া ওই বৈঠক সূত্রে জানা গেছে, চিকিৎসকরা মনে করেন তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া জরুরি।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিকিৎসক কথা বলেননি। মেডিকেল বোর্ডের একাধিক সদস্যকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করার কথা শোনা যাচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন এমন কোনো আবেদন পাননি।

বিএনপি মহাসচিবের কাছে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘না, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমি ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়ে ওনাকে জানিয়েছি, এটুকুই।’

গত ২৭ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। গতকাল সোমবার ভোর থেকে শ্বাসকষ্ট অনুভব করায় বিকালে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। বিএনপিপ্রধান ছাড়াও তার বাসার আরও আটজনের করোনা পজিটিভ আসে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকজনের করোনা নেগেটিভ এসেছে। তবে দুই দফা পরীক্ষার পরও এখনো খালেদা জিয়ার নেগেটিভ আসেনি।



এ পাতার আরও খবর

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা

আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা