লন্ডনে ইসরাইলি দূতাবাস ঘেরাও
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা লন্ডন থেকেঃ ফিলিস্তিনের গাজা, জেরুজালেম ও পশ্চিমতীরে শিশু ও নারীসহ বেসামরিক লোকজনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লাখো বিক্ষোভকারী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসরাইলি দূতাবাস ঘেরাও করেছেন। এ সময় তাদের হাতে ছিল ‘স্টপ বমবিং গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ এ ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড। খবর আরব নিউজের। প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিনও শনিবারের ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরাইলি ওই বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদীদের এ মানবতাবিরোধী অপরাধ এখনই থামাতে হবে। এ জন্য যুক্তরাজ্যসহ বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এ সময় প্রচুর সংখ্যক পুলিশ এসে ইসরাইলি দূতাবাসের নিরাপত্তা জোরদার করে এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। বক্তারা এ সময় বলেন, ধরুন আপনার সামনে ইসরাইলিরা বোমা মেরে আপনার ভবনটি উড়িয়ে দিল, এর ভিতরে আছে আছে আপনার সন্তান ও বাবা-মা, আপনার তখন কেমন লাগবে? ফিলিস্তিনে প্রতি মুহুর্তেই এ ধরনের মানবতাবিরোধী অপরাধ করছে ইসরাইল, আর আমরা সবাই নীরব দর্শক।এখনই এ নীরবতা ভাঙতে হবে।আসুন আমরা বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। পরে ওই বিক্ষোভ সমাবেশে অংশ নেন লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। তিনি বলেন, এখন সময়টি সম্পূর্ণ ভিন্ন, এ সময় এসেছে একসঙ্গে বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলার। আপনাদের সবাইকে ধন্যবাদ এ মহাদুর্দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। বিক্ষোভ সমাবেশটি যৌথভাবে আয়োজন করে, ফ্রেন্স অব আল আকসা, প্যালেটাইনি ফোরাম অব ব্রিটেন, স্টপদ্যা ওয়ার কোয়ালিশন, ক্যামপেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন। উল্লেখ্য, গত ১০ থেকে গাজাসহ ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় ৩১ শিশুসহ দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা রকেট হামলায় ইসরাইেলে এক সেনা সদস্যসহ প্রাণ হারিয়েছেন ৮ জন।





বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 