শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাংবাদিক রোজিনাকে নিয়ে ওবায়দুল কাদের যা বললেন?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাংবাদিক রোজিনাকে নিয়ে ওবায়দুল কাদের যা বললেন?
১০৩৫ বার পঠিত
বুধবার, ১৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক রোজিনাকে নিয়ে ওবায়দুল কাদের যা বললেন?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম নিরপরাধ হলে আদালতে তিনি ন্যায় বিচার পাবেন।

বুধবার দলীয় এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রসঙ্গে মি. কাদের একথা বলেন।

“আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন,” বলেন মি. কাদের।

বিষয়টি নিয়ে জনমনে যাতে কোন অস্থিরতা এবং অসন্তোষ তৈরি না হয় সেজন্য সাংবাদিকদের প্রতি ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার নিয়ে মি. কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য থেকে সচিবালয়ের ঘটনা তিনি জানতে পেরেছেন।

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া বক্তব্যের সূত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংশ্লিষ্ট রিপোর্টার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের অনুপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে ফেলে এবং মোবাইলে ছবি তোলে।

মি. কাদের বলেন, “অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ অনুযায়ী এ ধরণের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়।”

সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইন রয়েছে। একথা উল্লেখ করে মি. কাদের বলেন, এভাবে লুকিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজন ছিল না।

“ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো।”

ঘটনা তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে - একথা উল্লেখ করে মি. কাদের বলেন, সংশ্লিষ্ট সাংবাদিকের উপর কোন অন্যায় আচরণ করা হলে যথাযথ ব্যবস্থা নেবার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশের গণমাধ্যমের প্রতি কোন চাপ নেই।

দেশের সংবাদমাধ্যম প্রতিনিয়ত দুর্নীতি এবং অপরাধের নানা খবর প্রকাশ করছে বলে তিনি উল্লেখ করেন।

“যারা বলছেন দুর্নীতি সংবাদ প্রকাশ করার জন্য সরকার দমন-পীড়ন চালাচ্ছে, এ বক্তব্য আদৌ সত্য নয়,” বলেন মি.কাদের।

প্রতিবাদ- বিক্ষোভ অব্যাহত, জাতিসংঘের উদ্বেগ
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বুধবারও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ঢাকায় জাতীয় প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ করেছেন সাংবাদিকরা। তারা অতিদ্রুত সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন।

এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সাংবাদিকরা বিক্ষোভ করেছেন।

রোজিনা ইসলামের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক।

নিউইয়র্কে এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের বিষয়টি উঠে আসে।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক মুশফিক ফজল আনসারী এ প্রসঙ্গ উত্থাপন করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্য জানতে চান।---

জবাবে মি. ডুজারিক বলেন, “বাংলাদেশে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। আমরা অবশ্যই বিষয়টির দিকে নজর রাখছি। এটা অবশ্যই উদ্বেগের বিষয়।”

“আমাদের অবস্থান পরিষ্কার। সাংবাদিকরা যাতে কোন ধরণের হয়রানি এবং শারীরিক হুমকি ছাড়া তাদের দায়িত্ব পালন করতে পারে। এটা বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য,” বলেন মি. ডুজারিক।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প