শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালীর ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নোয়াখালীর ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা
১২৭৯ বার পঠিত
রবিবার, ৩০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীর ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার: নোয়াখালীর ভাসানচর থেকে দালালের হাত ধরে পালিয়ে আসছে রোহিঙ্গারা। এভাবে পালিয়ে আসার ২১ দিন পর ১০ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকা থেকে শনাক্ত করে ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪)।পরে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়।

কক্সবাজার ১৪ এপিবিএনের কমান্ডার (পুলিশ সুপার) নাঈমুল জানান, গত কয়েক সপ্তাহ ধরে নোয়াখালীর ভাসানচর থেকে কিছু রোহিঙ্গা পালিয়ে আসছে।

এমন খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাদের বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। একপর্যায়ে স্থানীয় মাঝিদের সহায়তায় আর্মড পুলিশ সদস্যরা ক্যাম্পের অন্য রোহিঙ্গাদের ঘর থেকে এনায়েত উল্লাহ ও কেফায়েত উল্লাহকে আটক করেন।পরে তাদের পরিবারের অন্য সদস্য মোট ১০ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার নাঈমুল হক জানান, গত ৮ মে নোয়াখালীর এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে ট্রলারে করে নোয়াখালীর একটি জায়গায় এসে আশ্রয় নেয়।
পরে সেখান থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোপনে পালিয়ে এসে অবস্থান করছিল। ভাসানচরে যাওয়ার আগে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩-এর ৯ নম্বর ব্লকের বাসিন্দা ছিল।

পুলিশ সুপার নাঈমুল হক জানান, শনিবার (২৯ মে) বিকেল ৫টার দিকে তাদেরকে ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে ট্রানজিট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে গত ৩ মার্চ আটক এই রোহিঙ্গারা স্বেচ্ছায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে গিয়েছিল।

এপিবিএন জানায়, এর আগে গত ২৩ মে মো. আলমের মেয়ে ফাতেমা (১৮), আহমেদ হোছনের ছেলে মো. হানিফ প্রকাশ জোবায়ের (২২) আবুল কালামের মেয়ে শফিকা (১৮) অজ্ঞাতপরিচয় দালাল চক্রের মাধ্যমে পালিয়ে এসে উনচিপ্রাং ক্যাম্পে আশ্রয় নেয়।

জানা গেছে, ১ বছর আগে অবৈধ পথে মালেয়েশিয়া যাওয়ার সময় এরাসহ ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে স্থানান্তর করা হয়।তবে জানতে চাইলে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. সামছু দ্দৌজা নয়ন এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না