সোমবার, ৭ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার
মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার
বিবিসি২৪নিউজ,নাসির আহমেদ, মালয়েশিয়া থেকেঃ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৬২ জন বাংলাদেশি কর্মীও রয়েছেন।
রোববার রাতে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।
অভিযানে রয়েল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রমবিভাগ (জেটিকে) ও জনপ্রতিরক্ষা বাহিনী (এপিএম) অংশ নেয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, নির্মাণাধীন স্থাপনার পাশে বেড়া দিয়ে সুরক্ষিত থাকার কারণে জায়গাটি বেশ গোপন ছিল। অভিযানে প্রায় ২০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দিয়ে চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ছিল না। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ ছিল।
গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 