বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২
মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বিমানটি ১৬ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বিমানটি দেশটির মান্দালয় অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানটিতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চলতি বছর ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে নির্মম বল প্রয়োগ করে সেনা সরকার। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর নিহত হয়েছে। রাজপথে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে এলেও সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে দেশটির বহু গোষ্ঠী। তবে সামরিক বিমানটি কোনো গোষ্ঠীর হামলায় ধ্বংস হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 