বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল
ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা বহাল রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল থাকবে।
চুক্তির সঙ্গে অসংগতিপূর্ণ না হলে এবং ইরানের আচরণে পরিবর্তন না এলে এসব অবরোধ থাকবে।এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয় তা সদ্যবিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করে দেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে চুক্তিতে ওয়াশিংটনের পুনরায় যোগ দেওয়া নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইউরোপীয় কূটনীতিকদের মধ্যস্থতায় ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তা অবরোধ তোলার বিষয় নিয়ে আটকে আছে। এদিকে ইরান সব অবরোধ তুলে নেওয়ার ওপর জোর দিচ্ছে।
কিন্তু মানবাধিকার ও চরমপন্থিদের প্রতি ইরানের সমর্থনজনিত উদ্বেগ থেকে যেসব অবরোধ আরোপ করা হয়েছে, সেগুলো বহাল রাখতে চাচ্ছে বাইডেন প্রশাসন।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 