শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও পুত্রকে গুলি করে হত্যা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও পুত্রকে গুলি করে হত্যা
১১৩৮ বার পঠিত
রবিবার, ১৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় প্রকাশ্যে স্বামী, স্ত্রী ও পুত্রকে গুলি করে হত্যা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান বলছেন, সেখানে একটি গাছের নীচে দাঁড়িয়ে এই পরিবারকে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

”একপর্যায়ে তারা দুইদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছয় বছরের ছোট বাচ্চাকে নিয়ে পুরুষ লোকটি দৌড়ে মসজিদে প্রবেশ করেন। সেখান থেকে বাচ্চাটিকে বের করে এনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চারটি গুলি করা হয়। এরপর কাছেই দাঁড়িয়ে থাকা বাবাকে গুলি করে।”

”শিশুটির মা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন তাকেও গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।” বলছেন মি. আমান।কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার বলছেন, ”আমরা তদন্ত শুরু করেছি, ঘটনাস্থলেই রয়েছি। তবে কেন এই ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি।”

তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সেই সময় অন্তত চারজন হামলাকারী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প