বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » করোনায় শ্রীলঙ্কা, সুদানের পাশে বাংলাদেশ
করোনায় শ্রীলঙ্কা, সুদানের পাশে বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ অনেকটা নাটকীয়ভাবে তার অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ রাখতে শুরু করেছে। একসময় দেশটি ছিল অতি দরিদ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তাই মন্তব্য করেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। ৪৬ বছর পর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, বাংলাদেশ এখন বিস্ময়কর সফলতার এক ঠিকানা। দেশটির মাথাপিছু আয় এখন ২২২৭ ডলার। ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতের মাথাপিছু আয় ১৯৪৭ ডলার। পাকিস্তান অনেক পেছনে। দেশটির মাথাপিছু আয় ১৫৪৩ ডলার। এই মুহূর্তে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৪৫ বিলিয়ন ডলার।
যাইহোক, কি এমন ঘটলো যে বাংলাদেশ একের পর এক চমক সৃষ্টি করছে? অর্থনীতিবিদরা বলছেন, এর পেছনে রয়েছে তিনটি কারণ। রপ্তানি, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক দূরদর্শিতা।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি আরও তিনটি কারণ রয়েছে। সহানুভূতি, অর্থনৈতিক ডিপ্লোম্যাসি এবং রাজনৈতিক স্বদিচ্ছা।
এই যখন অবস্থা, তখন আচমকা খবর এলো, বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যম প্রশ্ন তুলেছে, বাংলাদেশ স্বাবলম্বী হতে পারলে আমরা কেন পারব না? বুধবার অর্থমন্ত্রণালয় আরও চমকপ্রদ খবর দিয়েছে। বলা হয়েছে, আফ্রিকার হতদরিদ্র দেশ সুদানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৬৫ কোটি টাকা সহায়তা দিয়েছে আইএমএফ-এর ঋণের বোঝা কমাতে। আইএমএফ-এর কাছ থেকে দেশটি পাঁচ লাখ ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। অর্থনৈতিক সংকট এতোটাই তীব্র দেশটি ঋণ শোধ করতে পারছিল না। দেশে দেশে সাহায্য চেয়ে বার্তা পাঠানোর পর বাংলাদেশ এগিয়ে এসেছে। বাংলাদেশের অর্থমন্ত্রণালয় বলেছে, সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র রাষ্ট্র। সরকার আশা করে, এই অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। এক সময় সুদান বৃটিশ কলোনি ছিল। এক চুক্তিবলে ১৯৫৬ সালের ১লা জানুয়ারি দেশটি স্বাধীনতা লাভ করে। স্মরণ করা যায় যে, গত বছর আফ্রিকার আরেকটি দেশ সোমালিয়াকেও বাংলাদেশ আট কোটি টাকার বেশি অর্থ সাহায্য দিয়েছিল। সেটাও ছিল আইএমএফ-এর ঋণ পরিশোধে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 